আল আমিন
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে বিশিষ্ট কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক মরহুম আবু হাসানের স্মরণে দোয়া মাহফিল

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা শাখার সাবেক সভাপতি, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এবং দৈনিক সংগ্রাম ও দৈনিক সাথমাথা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি বিশিষ্ট কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক আবু হাসান। তাঁর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।   গতকাল বাদ মাগরীব পাঁচবিবি সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসায় এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন   পাঁচবিবি সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসায় প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার ও পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার।   এছাড়াও বক্তব্য রাখেনপাঁচবিবি পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিরশহিদ মন্ডল। পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম দুলাল,পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু  পাঁচবিবি সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসায় সাংগঠনিক সেক্রেটারী মোঃ আবু বক্কর সিদ্দিক,মরহুমের ছোট ভাই আবু আলেব প্রমুখ।   বক্তারা বলেন, আবু হাসান ছিলেন সত্য ও ন্যায়ের এক আপোষহীন কণ্ঠস্বর। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এক সাহসী সৈনিক। তাঁর নির্ভীক অবস্থান, সততা ও নিষ্ঠা তাঁকে সকল মহলে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।   তারা আরও বলেন, তাঁর কর্মময় জীবন আজও বহু মানুষের প্রেরণা। তিনি যে শূন্যতা রেখে গেছেন, তা সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে পাঁচবিবি সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটেছে।   আলোচনা শেষে বিশিষ্ট এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।   উল্লেখ্য, গত মাসের ১৭ এপ্রিল বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।   তাঁর আদর্শ, সততা ও সাংবাদিকতা জগতের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন বাঁচাতে ঢাকা গিয়েও জীবন হারালেন সোনাগাজীর ফখরুল

1

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

2

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

3

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনি

4

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

5

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

6

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

7

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

8

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

9

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

10

হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

11

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

12

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

13

সীমান্ত এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই

14

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

15

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

16

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

17

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

18

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

19

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

20