মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনে হামলা: চারজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—নিরব ওরফে রুবেল, জিসান, দেলোয়ার এবং মো. পাপ্পু।
বুধবার (২১ মে) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। তিনি জানান, “ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। গতকাল রাতে একজনকে ও আজ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে আটক করতে সক্ষম হয়েছি।
প্রসঙ্গত, গত ১২ মে অবাধে শহরে প্রবেশের দাবিতে আন্দোলনে অংশ নিয়ে একদল অটোরিকশা চালক দেশীয় অস্ত্রসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলা চালায়। ওই হামলায় সিটি করপোরেশনের কর্মকর্তাসহ নগরীর যানজট নিরসনে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ অন্তত বিশজন আহত হন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

1

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

2

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

3

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

4

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

5

শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মৃত্যুতে বেগমগঞ্জে কু

6

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

7

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

8

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

9

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

10

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

11

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

12

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

13

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করা হয়েছে

14

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

15

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

16

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

17

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

18

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

19

নোয়াখালীতে চা খেতে গিয়ে ধরা খেল সাজাপ্রাপ্ত পলাতক আসামি

20