জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন

 আনোয়ারুল ইসলাম জুয়েল 

বিএনপি'র কর্মী ও সমর্থকের প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদয় জাতীয় সংসদ/২০২৬ ইং  নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যক্রম অফিস গতকাল শুক্রবার সন্ধ্যায় চিলমারী উপজেলার পুরাতন থানাহাটে উদ্বোধন করা হয়। নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করে তুলে তৃণমূলের জনমানুষের সম্পৃক্ততা বাড়াতে ও  ধানের শীষের বিজয়ের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের  উদ্যোগে উক্ত নির্বাচনী অফিসটি খোলা হয়েছে।  নির্বাচনী অফিস উদ্বোধন করেন সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন। উক্ত নির্বাচনী অফিস উদ্বোধনকালে তাৎক্ষনিক ভাবে  উপস্থিত হয়ে বিএনপি কুড়িগ্রাম জেলা আহব্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহব্বায়ক শফিকুল ইসলাম বেবু  জানান, মত ও দ্বন্দ ভুলে গিয়ে সকলেই আমরা ধানের শীষের জয়লাভের বিষয়ে এক সাথে জনগনের কাছে ভোট চাইতে তাদের বাড়ি বাড়ি এমনকি দুয়ারে দুয়ারে যাব।  এ সময় উপস্থিত ছিলেন,

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার  ছাত্রদলের এজিএস ও চিলমারীর সন্তান রায়হানুল ইসলাম বাবু, রাজশাহী বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিমুল ইসলাম জাকি, যুবনেতা তাইবুর রহমান, যুবদলের সাবেক যুগ্ম সাধারন  সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বকুল, বিএনপি চিলমারী উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, সাবেক সাংগাঠনিক সম্পাদক আবু ওবায়দুল হক খাজা,বিএনপি মৎজীবি দলের চিলমারী শাখার সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক নুর আলম,  মুলদলের থানাহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে  সাবেক  সভাপতি লাল মিয়া মেম্বার, সাবেক যুবনেতা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রদল সদস্য হামিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের চিলমারী উপজেলা আহব্বায়ক কমিটির সদস্য আব্দুস সাত্তার, বিএনপি ছাত্রদল চিলমারী  উপজেলা শাখার আহব্বায়ক ইয়াকুদ সাদ্দাদ সাক্ষর, চিলমারী সরকারী ডিগ্রী কলেজ শাখার সভাপতি আরিফ সরকার, সাধারন সম্পাদক নাজমুস শাকিব আরিফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমুল পর্যায়ের নেতা,কর্মী ও সমর্থকগন। এর আগে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক আব্দুল বারী সরকারের আহব্বানে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য বর্তমান আহব্বায়ক কমিটির সংগে মতবিনিময় ও গৃহীত সিদ্ধান্ত মোতাবেক পরিচালিত হওয়ার কথা জোরালো ভাবে উত্থাপন করা হয়।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

1

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

2

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

3

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

4

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

5

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

6

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

7

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

8

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

9

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

10

নওগাঁর দলগাছীতে ইউএনও’র ‘টাকা ছাড়া মিডিয়া কাভার হয় না’ মন্তব

11

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

12

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

13

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

14

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

15

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

16

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

17

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

18

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

19

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

20