জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশালে ওমান প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর,হত্যার হুমকি

আব্দুল্লাহ আল ফাহাদ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশা নগর গ্রামের ওমান প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর, জোরপূর্বক দখল ও  হত্যার হুমকি দিয়েছে একটি জমি দখলকারী মহল। এ ব্যাপারে ভোক্তভোগী ওমান প্রবাসী খোকন বাদী হয়ে সোমবার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। 

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিবেশী এক প্রভাবশালী ক্ষমতার অপব্যবহার করে দখলবাজির মাধ্যমে অন্যের জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে। এ ঘটনায় বাধা দিলে ভূমি দখলবাজ সাঙ্গপাঙ্গরা জমির মালিক ও স্বজনদের মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে ।

এ বিষয়ে আজ দুপুরে ত্রিশাল থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসী খোকন মিয়া।
অভিযোগ উঠছে,  ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের প্রভাবশালী একটি চক্র জমি দখলে বেপরোয়া হয়ে উঠেছে। কোনো কাগজপত্র ছাড়াই জমি দখল করে নিচ্ছে। নিজেদের অপকর্ম আরো শক্তিশালী করতে দেশি অস্ত্র-সস্ত্র নিয়ে দখল করেছে কুর্শানগর এর  মৃত সাহেদ আলী ভূমিদস্যু ছেলে  আশ্রাব আলী (৫৮), ও শামছুল হক (৫২), মোঃ মাসুদ (৩৫), মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিমা খাতুন (৫৫) গং। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর মৌজার জে,এল নং ৯০,খতিয়ান নং ১০৫, দাগ নং-৯৮৪ জমির পরিমাণ সাড়ে ১২  শতাংশ জমি পৈত্রিক সুত্রে পান এবং বাকী জমি সাবকাওলা দলিল মূলে কিনেন  এবং জমির মালিকানা  সুত্রে জমির সীমানা নির্ধারন করে তাতে পিলার দিয়ে কাটা তারের বেড়া দেন ।  কিন্তু পাশের বাড়ির আশ্রাব আলী (৫৮), শামছুল হক (৫২), মাসুদ (৩৫),মাহফুজ (৩২), জেসমিন (৩৮), হালিম খাতুন (৫৫) রোববার দা বল্লম নিয়ে প্রবাসী খোকন মিয়াকে দাওয়া করে ঘরের ভিতর মেওে ফেলার হুমকি দিয়ে  আটকে রেেেখ  জমিতে দেয়া খুঁটি  তারের বাউন্ডারি সীমানা প্রাচীর ভাংচুর করে।

স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, আমি কিছুদিন আগে শুনেছি এই জমি ওমান প্রবাসী খোকন মিয়া কিনেছে। পরে সে জমি মেপে সীমানা প্রাচীর নির্ধারণ করে পাকা ফিলার ও জিআই তারের বেরা দেয়। কিন্তু গতকাল বিকালে আশ্রাব আলীরা তা ভাংচুর করে এবং জমি দখল নেওয়ার চেষ্টা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আরেক স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, গতকাল রোববার  বিকালে তারা জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে এটা ঠিক হয়নি।
সরেজমিনে দেখা গেছে, দলিলপত্র যাচাই করে ওমান  প্রবাসী খোকন মিয়ার কাগজপত্র সঠিক পাওয়া যায়।  স্থানীয় সালিশে ওই জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হলেও ভূমিদস্যু আশ্রাব আলীরা প্রভাব খাটিয়ে  কোনো তোয়াক্কা করছে না।

ওমান প্রবাসী খোকন মিয়া বলেন, আমি ছুটে এসে এ জমি কিনেছি আমার নামেই জমি দলিল ও খাজনা খারিজ হয়েছে। অথচ আশ্রাব আলীরা আমার জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছে এবং আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে। আমি সরকারের কাছে সুস্থ বিচার চাই।

এ বিষয়ে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

1

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে -মাহমুদুর রহমান মান্না

2

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

3

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

4

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

5

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

6

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

7

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

8

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

9

যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্

10

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

11

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

12

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

13

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

14

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

15

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

16

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

17

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

18

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

19

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

20