মোঃ আলামিন মীর
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াশে লাঠির আঘাতে কৃষক নিহত,আসামির বাড়িতে আগুন

সিরাজগঞ্জে  তাড়াশে অন্যের জমির উপর দিয়ে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে না পেয়ে ক্ষীপ্ত হয়ে ভ্যান চালকের লাঠি আঘাতে সাইদার রহমান (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইদার রহমানের ছেলে রফিকুল ইসলাম ও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ভ্যান চালক আনিসুর রহমান (২৫) একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সাইদার রহমানের ফসলী জমির উপর দিয়ে দীর্ঘদিন ধরে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে আসছিলেন। কিন্তু জমির মালিক কৃষক সাইদার রহমান তাতে সম্মত না হওয়ায় উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয়ের মধ্যে বাগবিতান্ডা শুরু হয়। এক পর্যায়ে আনিসুর রহমান বাঁশের লাঠি দিয়ে সাইদার রহমানের মাথায় আঘাত করেন এবং তার ছেলে রফিকুল ইসলালের অন্ডোকোষে আঘাত করে গুরুতর আহত করেন। এ সময় এলাকাবাসি তাদের উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেয়ার পথে সাইদার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত রফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং গ্রাম বাসি ক্ষিপ্ত হয়ে  আনিসুর রহমান এর বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনা স্থাল থেকে সাইদার রহমান নামক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

1

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

2

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

3

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

4

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

5

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

6

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

7

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

8

কারখানায় হঠাৎ করেই বন্ধের নোটিশ চরম বিপাকে শ্রমিকরা

9

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

10

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

11

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্র

12

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

13

ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত

14

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

15

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

16

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

17

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

18

শেষ কর্মদিবসে বগুড়া বাসীকে যে বার্তা দিলেন জেলা প্রশাসক মহা

19

বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে জরুরী ঘোষণা

20