জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন গণ অধিকারের শাকিল উজ্জামান

 

 মোঃ ইকবাল হোসেন খান 

 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০২ (গোপালপুর–ভূঞাপুর) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা শাকিল উজ্জামান। 


সোমবার (১৯ জানুয়ারি ) রাত ১১ টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত এবং দলীয় নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানানোয় দলীয় প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচনী লড়াই কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।


তার ভাষায়, “দল এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকার সুযোগ থাকতো।”


এই পরিস্থিতিতে নির্বাচন চালিয়ে যাওয়াকে নীতিগতভাবে অসংগত মনে করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।


তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে যারা তার পাশে ছিলেন—মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রচারণায় যারা শ্রম দিয়েছেন, সাহস ও শক্তি যুগিয়েছেন—তাদের সকলের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শাকিল উজ্জামান তার পোস্টে বলেন, তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নয়, বরং এলাকার সন্তান, ভাই ও সহযোদ্ধা হিসেবে জনগণের সুখ-দুঃখে পাশে থাকবেন। ভবিষ্যত রাজনৈতিক পথচলায় নীতিহীনতা ও রাজনৈতিক অপসংস্কৃতি থেকে দূরে থাকার জন্য সবার দোয়া কামনা করেন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা গণঅধিকার পরিষদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারা।


এ বিষয়ে শাকিল উজ্জামান ফোনে নিশ্চিত করে বলেন, আমি সত্যিই প্রার্থীতা প্রত্যাহার করছি। এই মর্মে সজ্ঞানে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট করি।


উল্লেখ্য, টাঙ্গাইল-০২ (গোপালপুর–ভূঞাপুর) আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসেবে পরিচিত।

 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্

1

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

2

সিরাজদিখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে নেতৃবৃন্দের অ

3

গোলাপগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

4

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

5

পোরশায় ভোট গ্রহণ কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট

6

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

7

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

8

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

9

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

10

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

11

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

12

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

13

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

14

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

15

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

16

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

17

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

18

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

19

ফুলবাড়িতে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী উদ্বোধন

20