মো. নুর আলম
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝড়ের তাণ্ডবে মাথা গোঁজার ঠাঁই হারাল সুমনের পরিবার

নেত্রকোণার দুর্গাপুরে ঝড়ে সড়কের পাশের একটি সরকারী গাছ পড়ে একটি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে। এতে মানবেতর জীবনযাপন করছেন কৃষক সুমন মিয়া ও তাঁর স্ত্রী-সন্তানরা।

সরেজমিনে রবিবার দুপুরে গিয়ে জানা যায়, দুর্গাপুর সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাসিন্দা কৃষক সুমন মিয়া (৪০) পাঁচ সন্তানের জনক। তিনি অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। শ্বশুরের তৈরি করে দেওয়া টিনশেড ঘরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন তিনি।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঝড়ের সময় রাস্তার পাশে থাকা একটি পুরনো সরকারী গাছ ভেঙে তাঁদের ঘরের ওপর পড়ে। এতে ঘরের চালাসহ ভেতরের আসবাবপত্র সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। ঘর ধসে পড়ার সময় কোনো রকমে দৌড়ে প্রাণ রক্ষা করেন সুমন ও তাঁর পরিবারের সদস্যরা।

ভেঙে পড়া ঘরের সামনে দাঁড়িয়ে সুমন মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেড়টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বিকট শব্দে গাছটি ঘরের ওপর পড়ে। এখন আমাদের মাথা গোঁজার ঠাঁইও নেই। ঘর ঠিক করতে আর্থিক সামর্থ্য নেই। আমি সবার সহযোগিতা কামনা করছি।’

প্রতিবেশী রমজান আলী জানান, ‘সুমন মিয়া দিনমজুরি করে পাঁচ সন্তান নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছেন। এখন তাঁর পক্ষে নিজ উদ্যোগে ঘর মেরামত করা সম্ভব নয়। আমরা এলাকাবাসী চাই, সরকার থেকে যেন তাঁকে সহযোগিতা করা হয়।’

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ‘বিষয়টি জানা হয়েছে। গাছটি অপসারণসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

1

শিবগঞ্জে গুণীজন ভূষিত হওয়ায় আহসান হাবিবকে সংবর্ধনা

2

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

3

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

4

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

5

রাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

6

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

7

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

8

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

9

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

10

হান্নান মাসউদকে হত্যার হুমকি

11

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

12

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

13

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

14

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

15

পিআর গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়

16

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

17

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

18

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

19

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জ

20