Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়

 
মোঃ মিজানুর রহমান
জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার আমীর মাওলানা নজরুল ইসলাম।
বৃহস্পতিবার  (২৯ জানুয়ারি) সকাল ৯. ৩০ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের শান্তি শিক্ষা কিন্ডার গার্টেন কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিশুদের মন কাদা মাটির মত। কাদা মাটিকে ইচ্ছা মতো আকৃতি দেয়া যায়। তেমনি শিশুদেরকে যা শেখানো হবে তারা তাই শিখবে। সেজন্য শিশু কিশোরদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়তে হলে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এজন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিশুরা যেন খেলাধূলার পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় সেজন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। "
মারিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আব্দুল আহাদ রঞ্জুর সভাপতিত্বে এবং শান্তি শিক্ষা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মুখলেছ মিয়ার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের উদ্বোধন করেন আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাশিম উদ্দিন, দানাপাটুলী ইউনিয়ন জামায়াতের সভাপতি ক্বারী আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও অভিনয়, নৃত্য, গান, মনোমুগ্ধকর বিভিন্ন খেলা, কবিতা আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

1

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

2

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

3

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

4

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

5

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

6

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

7

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা কর

8

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

9

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

10

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র শ

11

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

12

নাসিরনগর সদরে অভিনব কায়দায় চুরি সংঘঠিত। জনমনে আতঙ্ক।

13

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

14

বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

15

নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণের দোকান চুরি, ৯ ভরি স্বর্ণালং

16

দূষিত বাতাস, ভাঙাচোরা সড়ক ও আবর্জনার শহর

17

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

18

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

19

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

20