জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

সাইফুর রহমান পারভেজ 

জামায়াতে ইসলামীর সাথে জোট করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ন সমন্বয়কারী মেহেদী নুর হেলাল দল থেকে পদত্যাগ করেছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, দীর্ঘদিন ধরে আমি রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গোয়ালন্দ উপজেলা কমিটির একজন যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এই পথচলায় দলীয় নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে 'কৃতজ্ঞ'। রাজনীতি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এবং এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।
তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমানে জামায়াতের সাথে জোট ও প্রতারিত হওয়ার কারণে আমাকে রাজনৈতিক কর্মকান্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। পারিবারিক দায়িত্ব ও পরিস্থিতিকে এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন মনে করছি।
অতএব, আমি মেহেদী নূর হেলাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোয়ালন্দ উপজেলার যুগ্ম সমন্বয়কারী পদসহ দলের সকল পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এই সিদ্ধান্তটি কোনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং অনেক ভেবেচিন্তে ও বাস্তবতার নিরিখে নেওয়া। দলীয় স্বার্থে যত কিছু আমি বলেছি তা আমি তুলে নিচ্ছি আর দেশের স্বার্থে যা কিছু বলেছি তাতে আমি অটুট।
ভবিষ্যতে রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সবসময় ইতিবাচক চিন্তা ও শুভকামনা থাকবে। সবার জন্য দোয়া ও শুভেচ্ছা রইল।
এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির গোয়ালন্দ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এ্যাড. মো. সিরাজুল ইসলাম জানান, মেহেদী নূর হেলালের এই সিদ্ধান্ত তার একান্তই ব্যাক্তিগত। এনসিপি’র সকল নেতা-কর্মী যে কোন বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহন করতে পারে। এনসিপি গনতান্ত্রীক পদ্ধতিতে পরিচালিত হয়। দলের সকল সিদ্ধান্তও গণতান্ত্রীক উপায়ে গ্রহন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

1

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

2

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

3

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

4

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

5

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

6

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

7

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

8

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

9

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

10

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

11

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

12

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

13

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

14

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

15

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

16

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

17

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

18

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

19

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউন

20