জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জলঢাকায় জাতীয় নাগরিক পার্টির উওর আঞ্চলের মুখ্য পাত্র সাজিস আলমের পথসভা

নীলফামারীর জলঢাকায় পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,যে সকল কর্মকর্তা ঘুষ নিবে তাঁদের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিতে হবে।আওয়ামী লীগের উন্নয়ন ছিল ভাঁওতাবাজি,জলঢাকা শহরের একটি মাত্র রাস্তা যা সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় এইটা উন্নয়নের নামে ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই না।

সোমবার নীলফামারী জেলার ৬ উপজেলা সফরের বিকালে জলঢাকা উপজেলার জিরো পয়েন্ট মোড়ে এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, সচিবালয়ে যে সকল কর্মকর্তা নতুন চাকরি বিধির বিরোধীতা করে আন্দোলনের নামে অরাজকতা শুরু করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাঁরা সচিবালয়ে বসে সিভিলক্যু করার পাঁয়তারা করছে।

তিনি বলেন যারা এই নীতিমালার বিরোধী বুঝতে হবে তারা ভাগ বাটোয়ারা এবং সিন্ডিকেট এর সাথে জড়িত।

বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বানিজ্য সম্পর্কে বলেন, আমরা দেখেছি আগে এমপিরা টাকা দিয়ে মনোনয়ন কিনত। তারা দলীয় প্রভাবে নির্বাচিত হত এবং জনগনের কথা চিন্তা না করে তার উপরে যে নেতা তাকে তেল দিয়ে ও মেইনটেন করতে তার দিন যেত। কিন্তু জনগণের দিকে খেয়াল করার সময় পায়নি। এসব নেতারা নির্বাচনের আগে জনগণের পকেটে ৫০০/১০০০ টাকা ঢুকিয়ে দিয়ে জনগণকে প্ররোচিত করত এবং নির্বাচনের পরে সকল সেবায় ও সুযোগ সুবিধা দেয়ার নামে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিয়েছে। তিনি আগামী নির্বাচনে দল মত না দেখে ভাল মানুষকে নির্বাচিত করে সামনের দিকে এগিয়ে নেয়ার করার আহ্বান জানান।

এর আগে তিনি উপজেলা শহরে বৃষ্টিতে ভিজে গন-সংযোগ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি'র মুখ্য সংগঠক, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

1

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

2

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

3

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

4

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

5

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামি

6

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

7

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

8

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

9

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

10

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

11

ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত

12

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

13

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

14

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

15

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

16

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

17

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

18

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

19

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

20