জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জনতার বন্ধু ফাউন্ডেশনের নবীন বরণ ও কমিটি পরিচিতি সভা

উওম দাস

জনতার বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে নবীনদের বরণ, নতুন কমিটির পরিচিতি সভা ও প্রীতি ফুটবল ম্যাচ এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকালে কাপাসিয়া উপজেলার ক্যাফে পল্লী, মৈশন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জাকির হোসেন, ফাইজ উদ্দিন সরকার ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ফরিদ সরকার, সৌদি আরব প্রবাসী জনাব মোঃ সানাউল্লাহ, বারাব মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক জনাব মোঃ মোশারফ, লোহাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ নাসির স্যার এবং আয়েশা হাসপাতালের ফার্মাসিস্ট জনাব জুয়েল মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতার বন্ধু ফাউন্ডেশনের সভাপতি শরীফ উদ্দীন, সাধারণ সম্পাদক উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমরান মিয়া, সহ-সভাপতি আনোয়ার, কোষাধ্যক্ষ নাঈম, রক্তদান সম্পাদক রাহাদ, সমাজকল্যাণ সম্পাদক জহির, দপ্তর সম্পাদক মামুন, প্রচার সম্পাদক স্বাধীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কমিটি বনাম সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে খেলাটি টাইব্রেকারে গড়ালে ৭–৬ গোলের ব্যবধানে কমিটি দল বিজয় অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে  ফ্রান্স প্রবাসী জনাব সাদিকুল ইসলামের সৌজন্যে পুরস্কার বিতরণ  করা হয়।  তাঁর আন্তরিক সহযোগিতায় খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
পরে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল শৃঙ্খলাপূর্ণ, প্রাণবন্ত ও স্মরণীয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

1

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

2

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

3

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

4

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

5

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

6

বাংলাদেশের বেশির ভাগ কোম্পানিগুলো দেউলিয়ার পথে

7

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

8

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

9

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

10

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

11

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো

12

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

13

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

14

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

15

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

16

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

17

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

18

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

19

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

20