সোহেল মাহমুদ
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে ইসলামপুরে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে ‘আলম চোর’-এর দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে ইসলামপুর নিত্যবাজারে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইসলামপুর বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তাদের ক্ষোভ
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করে আসছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আবির আহম্মেদ বিপুল, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, সাধারণ সম্পাদক ইব্রাহীম সরকার, যুগ্ম সম্পাদক বাবলু মণ্ডল, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী এবং গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সবুজ খন্দকারসহ অনেকে।
বক্তারা মনিরুজ্জামানকে ইসলামপুরে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও লিখিত অভিযোগপত্র
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইসলামপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে তারা ইসলামপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।
উল্লেখ্য, অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে ‘আলম চোর’-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি-ধমকির অভিযোগ থাকলেও, তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

1

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

2

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

3

সাদুল্লাপুর কে. এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠা

4

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

5

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

6

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

7

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

8

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

9

আবারো রম রমা মাদক ব্যাবসাতে লিপ্ত হচ্ছেন গাজীপুরের বেকার যুব

10

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

11

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

12

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

13

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

14

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

15

পুলিশই জনতা, জনতাই পুলিশ

16

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

17

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

18

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

19

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

20