জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

 সাইফুর রহমান পারভেজ 

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১২ জন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত ও  ১০ জন জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।


থানা সূত্রে জানা গেছে, সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার বিশেষ অভিযান চালিয়ে তাদেকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত দুই আসামি হলো, গোয়ালন্দ পৌর ৫ নম্বর  বেপারী পাড়ার ইব্রাহিম বেপারীর ছেলে মো. পলাশ ওরফে পালাই বেপারী ও দৌলতদিয়া ইউনিয়নের সামসু শেখের ছেলে মো. নয়ন শেখ।


জিআর ও সিআর মামলায় গ্রেপ্তারকৃতরা হলো, সাকের ফকিরপাড়ার মৃত শুকুর আলী সরদারের ছেলে মো. মুজিবর সরদার (৫২), পতিতালয় চেয়ারম্যান গলি, সোনাই এর বাড়ির ভাড়াটিয়া সজিবের মেয়ে শিলা (৩০), দৌলতদিয়া বাজার এলাকায় বিপ্লবের বাড়ির ভাড়াটিয়া মো. রুবেল মন্ডলের স্ত্রী মোছা. রত্না খাতুন, দৌলতদিয়া বাজার এলাকার মৃত রশিদ বেপারীর ছেলে বিপ্লব বেপারী, হোসেন মন্ডলপাড়ার মো. কাশেম সরদারের ছেলে রমজান সরদার, পুরাভিটার গোলাম মোস্তফার ছেলে মো. জনি, হাবিল মন্ডলপাড়ার মৃত ওসিমদ্দিন শেখের ছেলে আঃ. সাত্তার শেখ, ইবাদুল্লাহ মিস্ত্রিপাড়ার মজিবর রহমান সরদারের ছেলে মো. সুজন, নতুনপাড়ার মোঃ. উজ্জ্বল মোল্লার ছেলে শিকড় মোল্লা এবং উজানচর কছিমুদ্দিনপাড়ার মৃত রহিম মাস্টারের স্ত্রী জাহানারা বেগম।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার দুপুর রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান গোয়ালন্দ ঘাট থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।


 

 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

1

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

2

সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে জুয়া খেলার সময় ৭ জন গ্রেপ্তার

3

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

4

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

5

শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

6

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

7

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

8

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

9

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

10

হাবিবুর রহমান সুমন

11

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

12

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

13

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

14

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

15

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

16

মহান বিজয়ের মাস শুরু

17

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

18

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

19

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

20