রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) দিনগত রাত সাড়ে নয়টার দিকে পৌরসভার জুড়ান মোল্লার পাড়া এলাকার তোরাই মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আতিয়ার রহমান (৪২) পৌরসভার ইবাদুল্লা মিস্ত্রিপাড়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ হিসাবে আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন