গোবিন্দগঞ্জ সেচ্ছায় রক্তদান সংগঠন (জি, এস, আর, এস) কতৃর্ক ৪০ পিস কোরআন শরিফ প্রদান ও একবেলা খাবারের আয়োজন করা হয়েছে।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর হাফেজি ও নূরানী ও এতিমখানায় গোবিন্দগঞ্জ সেচ্ছাসেবী সংগঠন সেচ্ছায় রক্তদান সংগঠন (জি,এস,আর,এস) এর সহযোগিতায় বিভিন্ন মানবসেবিদের নিকট হতে সংগ্রহ কৃত ৪০পিস পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয় এবং মাদ্রাসার সকল ছাত্রদের নিয়ে একবেলা দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো:বুলবুল, মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো:আইয়ুব হোসেন মাষ্টার, অত্র মাদ্রাসার মোহাতামিম হাফেজ মো:শরিফুল ইসলাম (শরিফ),গোবিন্দগঞ্জ সেচ্চায় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো:জিয়াউর সরকার জিহাদ,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো:শেখ মিনহাজ লাভলু,সংগঠনের সক্রিয় সদস্য মো:পারভেজ রানা সহ আরও বিভিন্ন সংগঠন হতে আগত সদস্য মো:মাকসুদ, মো: আর এস রাশেদ, সেতু লাইব্রেরির সত্তাধিকারি মো:ফারুক হোসেন উপস্থিত ছিলেন।মাদ্রাসার সকল বিভাগের ছাত্র এবং মোহাতিমরা ছিলেন।গোবিন্দগঞ্জ সেচ্ছায় রক্তদান সংগঠন (জি, এস,আর, এস) সদস্যরা তারা শুধু রক্তদানেয় সক্রিয় ভূমিকা রাখেন না এর পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়মূলক কাজে সদা সর্বদ কাজ করে যাচ্ছে। সমাজের যারা অসহায় দুঃখী পরিবার তাদের পাশে দাড়িয়ে সেবা করে থাকেন।
মন্তব্য করুন