জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  এমরান আলী 
সিলেটের কোম্পানীগঞ্জে নির্বাচন, গণভোট, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান এবং বালু-পাথর লুটপাট প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস শাকুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান, এভিসিবি-৩ এর উপজেলা সমন্বয়কারী এডভোকেট গীতা রাণী মোদক, আনসার ভিডিপি প্রশিক্ষক রুমি বেগমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, সাংবাদিক আনোয়ার হোসেন সুমন, আব্দুল জলিল, কালাসাদেক বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. হযরত আলী, উৎমা বিওপির কমান্ডার নায়েক সুবেদার শামছি তাত্রীজ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর, তেলিখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন এবং ইছাকলস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নেছার আহমদ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্র ও জনগণের ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষায় গণভোটের গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রচারণা চালালেও গণভোটের প্রচার করছে স্বয়ং রাষ্ট্র। রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার সমুন্নত রাখতে গণভোটে ইতিবাচক রায় দেওয়া প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।
ইউএনও বলেন, নির্বাচনী পরিস্থিতিকে কাজে লাগিয়ে যাতে কেউ বালু ও পাথর লুটপাট করতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে চোরাচালান বন্ধে বিজিবি ও পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

1

আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

2

কালিগঞ্জ সদরে সাতক্ষীরা ৩ আসনের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্

3

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

4

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বি

5

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

6

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

7

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

8

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

9

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

10

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

11

সিরাজদিখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে নেতৃবৃন্দের অ

12

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

13

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

14

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

15

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

16

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

17

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

18

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

19

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

20