জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির সেমিনার; কুইজ প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং সোনাহাট যুব সংগঠনের সহযোগিতায় সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের হলরুমে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এ সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রোটা: অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আকতার।

এছাড়াও সোনাহাট কলেজের আরবি সাহিত্যের সহকারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, কচাকাটা থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম, কমিউনিটি অ্যাডভান্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন (কাডা) এর সভাপতি লিয়াকত আলী সরকার, সিনিয়র ভলান্টিয়ার খোরশেদ আলম লিমন, সোনাহাট যুব সংগঠনের সভাপতি শহিদুল ইসমাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আমাদের ব্যক্তি জীবনের, সমাজ ও দেশের মঙ্গল সাধন করার ক্ষেত্রে সময় নিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

প্রধান আলোচক রোটা: অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন ব্যক্তি জীবনে সময় নিষ্ঠা সম্পর্কে সচেতন হয়ে নিজের, সমাজের, দেশের ও জাতীর মঙ্গল সাধনের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত দর্শকদের নিয়ে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি সমন্বয়ক মতিয়ার রহমান মুরাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

1

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

2

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

3

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ব

4

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

5

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

6

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

7

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

8

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

9

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

10

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

11

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠি

12

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

13

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

14

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

15

একটু সূর্যের উষ্ণতাই ওদের শীতের চাঁদর চরভদ্রাসনে শীতবস্ত্র

16

শহীদ জিয়া স্মৃতি সংসদ সালথা উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

17

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

18

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

19

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

20