মোঃফরহাদ হোসেন রাসেল
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

 উওম দাস 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মিরাজ হোসেন (৯) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দ’স্যুনারায়নপুর গ্রামের শীতলক্ষ্যা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ওই গ্রামের বাসিন্দা মিলন হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, সকালে মিরাজ তার কয়েকজন বন্ধুর সঙ্গে মাদরাসা মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পাশের শীতলক্ষ্যা নদীতে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে সে নদীতে নামে। সাঁতার না জানায় সে দ্রুত পানিতে তলিয়ে যায়।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, “খেলার সময় ফুটবল নদীতে পড়ে গেলে তা তুলতে গিয়ে শিশুটি পানিতে নামে। সাঁতার না জানায় সে দ্রুত তলিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।”
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

1

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

2

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

3

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

4

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

5

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

6

বান্দরবানের লামা থানার জনপ্রিয় ওসি মোঃ তোফাজ্জল হোসেন বদলি

7

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

8

চিলমারীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

9

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

10

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

11

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

12

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

13

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

14

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

15

খুবই অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার বাতাস, AQI সূচকে মান ২৬৬

16

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

17

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

18

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

19

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

20