জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচিব শামীম পাটোয়ারী

রাসেল প্রামানিক

দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে (আ.লীগ) নিষিদ্ধ করে নির্বাচনের চেষ্টা কখনোই নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগকে (কার্যক্রম) যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হয়েছে, তা আইন ও সংবিধানসম্মত হয়নি। দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে তা কখনোই নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে পারে না। এতে আইনের শাসন ও গণতন্ত্র দুটিই বাধাগ্রস্ত হচ্ছে।

আজ রোববার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের খামার মনিরাম উচ্চ বিদ্যালয় মাঠে লাঙ্গল প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘একজন আইনজীবী হিসেবে আমি স্পষ্টভাবে বলতে চাই—রাজনৈতিক প্রতিযোগিতা থেকে একটি বড় দলকে বাদ দেওয়া মানে নির্বাচনী নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা।

এর ফলে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক চর্চা দুর্বল হয়ে পড়ছে।’ তিনি বলেন, নির্বাচন শুধু ভোট গ্রহণের নাম নয়, এটি জনগণের আস্থা ও অংশগ্রহণের বিষয়।

‎বর্তমান সরকারের সমালোচনা করে জাপা মহাসচিব বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে নির্বাচনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে নেমেছি, জনগণকেও সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। এই নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা রয়েছে, যা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’


‎নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে শামীম হায়দার বলেন, জাতীয় পার্টিকে সারা দেশে বিভিন্নভাবে কোণঠাসা করার অপচেষ্টা চলছে। একটি পূর্বপরিকল্পিত ও পূর্বনির্ধারিত নির্বাচন আয়োজনের আলামত দেখা যাচ্ছে।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, এটি একটা ইঞ্জিনিয়ারড ও ম্যানুফ্যাকচারড নির্বাচনের দিকে যাচ্ছে, যেখানে জনগণের ভোটাধিকার গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

জাপা মহাসচিব আরও বলেন, যদি এই নির্বাচন প্রহসনে পরিণত হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় জাতীয় পার্টি আপসহীন থাকবে। দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় পার্টিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

যশোর কারাগারে বন্দী ছাত্রলীগ নেতার হৃদয়বিদারক ঘটনার কথা উল্লেখ করে শামীম হায়দার বলেন, স্বামী জামিন না পাওয়ায় সন্তানকে হত্যার পর গৃহবধূ নিজেও আত্মহত্যা করেছেন।


কারাবন্দী সেই ছাত্রলীগ নেতার আইন অনুযায়ী প্যারোলে মুক্তি পাওয়ার কথা।

সেখানে মৃত স্ত্রী-সন্তানকে জেল গেটে ১০ মিনিট দেখার সুযোগ পেয়েছেন। এ ধরনের ঘটনা রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এসব ঘটনা সমাজ ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

এ সময় উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনছার আলী সরদার, জহুরুল হক বাদশা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল, বামনডাঙা ইউনিয়ন সভাপতি রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতা-কর্মীরা লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকায় গণসংযোগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

1

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

2

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

3

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নিষিদ্ধ

4

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

5

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

6

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

7

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়

8

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

9

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

10

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

11

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

12

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

13

নতুন জালিয়ারপাড়ায় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার প্রতিবাদে মান

14

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

15

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

16

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন মুর্শিদা জামান বেল্টু

17

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

18

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

19

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

20