জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেন কাজী আলাউদ্দীন

এসএম শাহাদাত  


সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন প্রতাপনগরের সর্বশেষ প্রান্ত পর্যন্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যেভাবে দেবহাটা ও কালীগঞ্জের উন্নয়ন করেছি, সেই অভিজ্ঞতা দিয়ে প্রতাপনগরের প্রতিটি রাস্তা পিচ ঢালাই করা হবে। বাঁশের সাঁকোর স্থলে বড় ব্রিজ নির্মাণ করা হবে, এবং ৩১ শয্যার একটি আধুনিক হাসপাতাল প্রতাপনগরে স্থাপন করব ইনশাআল্লাহ। এছাড়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ইউনাইটেড একাডেমি প্রতাপনগর হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। কাজী আলাউদ্দীন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নারী উন্নয়নের জন্য বিএনপির উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু থাকবে, যা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে, স্বাবলম্বী পরিবার গঠন করবে এবং দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা প্রদান করবে। প্রতিমাসে ২,০০০–২,৫০০ টাকা সহায়তা, দরিদ্রতা বিমোচন, ক্ষুধা মুক্তি এবং নারীর স্বাবলম্বী হওয়া নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স.ম আক্তারুজ্জামানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কিসমাতুজ্জামান তুহিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহ আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, কারিমুজ্জামান ও আলমগীর হোসেন মল্লিক, সাবেক ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

1

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

2

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

3

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

4

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

5

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

6

‎অসহায় মহিলার আর্তনাদ, মহিলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

7

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

8

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

9

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

10

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

11

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

12

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

13

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

14

বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা

15

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

16

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

17

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

18

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

19

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

20