জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী বহিষ্কার

গাজী হাবিব।।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন শাখার বিএনপি’র পাঁচ নেতা-কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন শাখা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সার্চ কমিটির সদস্য আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, বিএনপি কর্মী ইব্রাহিম খলিল, লিটন ও সাইফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ৯ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্ধারণে গণতান্ত্রিকভাবে গ্রহণকৃত ভোটে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সময় তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ভোটে বাধা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের সুনাম ক্ষুণ্ণ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় শীর্ষ নেতাদের কাছে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

1

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

2

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

3

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

4

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

5

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

6

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

7

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

8

সুপরিকল্পিতভাবে তালা বাসিকে জলবদ্ধতা থেকে রক্ষা করব: শুভাশুন

9

বরিশালে থামিয়ে রাখা ট্রাকে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

10

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত

11

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

12

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

13

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

14

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

15

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

16

আমার নির্মাণে আমি

17

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

18

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

19

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

20