জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে জামায়াতের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত

মোঃ জাকি উল্লাহ।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এখন সরগরম। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন মিছিল, মিটিং, গনসংযোগ ও মাঠে প্রচারনা জোরদার করেছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ- ৩ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড: মাওলানা আব্দুস সামাদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত পথসভায় মাওলানা মোঃ কাজী জমির উদ্দিন ও মাওলানা মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে দিনব্যাপী ধামাইনগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর  বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়।
এ সময় ধামাইনগড় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ জাহিদুর রহমান দেশ ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর দলীয় অঙ্গীকার তুলে ধরেন। এবং বলেন, জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমরা আপোষ করবো না। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামের ৩০০ প্রার্থী দেওয়া হবে -ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।

উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন ছিলেন, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির জহুরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের দপ্তর সম্পাদক আঃ আলীম, প্রচার সম্পাদক মাসুদ রানা, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আশরাফ আলী, সেক্রেটারী আক্তারুজ্জামান (উজ্জ্বল), অর্থ সম্পাদক জাইদুল ইসলাম প্রমুখ।
গণসংযোগে স্থানীয় জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, ঐক্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

1

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

2

৩৮ কেজি ওজনের ৫ ফুট লম্বা কোরাল, ধরা পড়ল বড়শিতে

3

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

4

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক

5

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

6

বামনায় যৌথবাহিনীর অভিযানে গাজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালমা

7

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

8

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

9

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

10

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

11

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

12

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

13

বিজয় নিশান

14

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

15

‎সিলেটের পুণ্যভূমিতে পরিবর্তনের গর্জন

16

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

17

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

18

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

19

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

20