জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার কুলাউড়ায় স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও মৃত্যুবরণ করেছেন

Ali Hossain Rajon।।

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে স্ত্রীর মৃত্যুর খবরে স্বামীও মৃত্যুবরণ করেছেন। উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা ওয়ারিছ উল্লাহ (৮০ ) ও তাঁর স্ত্রী রিনা বেগম (৬৬) মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন  ।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, রীনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে পাশের কমলগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে তিনি বেড়াতে যান। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রীনা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এদিকে আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ফিরে ওয়ারিছ স্ত্রীর মৃত্যুর খবর পান  এ সময় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা শিক্ষক মুহিত চৌধুরী রিপন বলেন, দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল। ওয়ারিছ উল্লাহ দম্পতির  ৪ মেয়ে ও ১ প্রতীবন্ধী ছেলে সন্তান রয়েছে।
তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য ছিলেন। দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক এই দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি। মঙ্গলবার ১৫ জুলাই  বিকাল ৩টা ৩০ মিনিটে রাউৎগাঁও শাহ গিয়াস উদ্দিন (রহ:) মাজার প্রাঙ্গণে তাদের জানাজার নামাজ শেষে পাশাপাশি দাফন করা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

1

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

2

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

3

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

4

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

5

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

6

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

7

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

8

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

9

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

10

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

11

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

12

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

13

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

14

নিয়ামতপুরের শ্রীমন্ত পুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্

15

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

16

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

17

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

18

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

19

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

20