জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে চান্দিনা পৌরসভা ৩ নং ওয়ার্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের পৌরসভা আহবায়ক মাহবুবুল আলম দোলেন এর নেতৃত্বে, পৌরসভা ৩ নং ওয়ার্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকালে হারং ৩ নং ওয়ার্ড এর বিভিন্ন দোকানে ও বাড়িতে গিয়ে  ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
দীর্ঘ ১৫বছরের স্বৈরাচারী শাসক যখন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল তখন ২০২৩ সালের ১৩ জুলাইয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩১ দফা ঘোষণা করেন-যেখানে গণতন্ত্র ফিরে পাবে তার হারানো কণ্ঠ, আর নাগরিকগণ ফিরে পাবে রাষ্ট্রে তার আত্মমর্যাদা।
বিএনপি’র ৩১ দফা বাংলাদেশে একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে  কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ। দুর্নীতির নাগপাশ ছিন্ন করে, এক ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক যেন প্রতিটি শব্দে বাজে।
এই ৩১ দফা কোনো দলীয় মঞ্চে বাঁধা নয়। এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র। এটি যদি বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে-নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায় এটিই বিএনপি’র প্রত্যাশা।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি : মো:তমিজ উদ্দিন,সাধারণ সম্পাদক, মো: মমতাজ উদ্দিন, যুবদল নেতা, মো: ফরহাদ করিম, ছাত্রদল যুগ্ম আহবায়ক, দেলোয়ার হোসেন,ছাত্রদল যুগ্ম আহবায়ক সদস্য নূর মোহাম্মদ,, ও যুগ্ম আহবায়ক শাহপরান সহ আরো অন্যান্য ছাত্রদলের নেতৃবৃন্দ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

1

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

2

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

3

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

4

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

5

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

6

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

7

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

8

চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ

9

এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে কোথাও যাবো না_ ইঞ্জিনিয়ার

10

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

11

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

12

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

13

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

14

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

15

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

16

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

17

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

18

সোমবার বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার মামলার রায়

19

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

20