জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

শেখ তাইজুল ইসলাম।।

ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগম। অন্যদিকে, জন্ম থেকেই প্রতিবন্ধী একমাত্র সন্তানকে নিয়ে দিশেহারা এই পরিবার। 
সম্প্রতি এমন খবর বেসরকারি টেলিভিশন চ্যানেল পরিবেশন হয় এই অসহায়ত্বের খবর লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দৃষ্টিগোচর হবার পর ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে (০৯ সেপ্টেম্বর ২০২৫)   আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে ফকিরহাটের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের বাড়িতে পাঠান তারেক রহমান। এসময় প্রতিনিধি দলটি অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি গোলাম মোস্তফা শেখের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও  বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। 
প্রতিনিধি দলে ছিলেন— বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম গোরা ও সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিম, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরু ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 
প্রসঙ্গত, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্ট খামার গ্রামের ভ্যানচালক গোলাম মোস্তফা শেখ ভোর থেকে রাত পর্যন্ত ভ্যান চালালেও সংসারের খরচই কোনোভাবে মেটে না অথচ সংসারে আছে জন্ম থেকেই শয্যাশায়ী প্রতিবন্ধী ছেলে আব্দুল্লাহ শেখ, আর এখন ক্যান্সারে আক্রান্ত স্ত্রী শাহিনা বেগম। স্ত্রীর চিকিৎসার জন্য ইতোমধ্যে শেষ সম্বল বসতবাড়ির অর্ধেক জমিও বিক্রি করেছেন তিনি। ধার-দেনা করে কিছুদিন চিকিৎসা চালালেও এখন আর অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। 
অতঃপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনা বেগমের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিলেন। আর এই আর্থিক সহায়তা আজকে ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের স্ত্রী শাহিনা বেগমের হাতে তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন।
গোলাম মোস্তফা শেখের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এসেছি। একটি বেসরকারি টেলিভিশনের খবরে গোলাম মোস্তফা শেখের কষ্টের কথা জেনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। অসহায় এই পরিবারটির প্রত্যাশা অনুযায়ী আর্থিক সহায়তা দিয়েছেন তারেক রহমান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে যুবনেতা খন্দকার মোশাররফ হোসেনের ৩৮ তম শাহাদত বার

1

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

2

ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

3

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

4

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

5

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

6

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

7

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

8

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

9

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

10

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

11

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

12

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

13

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

14

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

15

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

16

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

17

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

18

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

19

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

20