জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে বিএনপির বৃক্ষরোপণ

আহমদ উল্লাহ।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল দশটায় নগরীর কাজির দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন। আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মশিউর আলম স্বপন, জাফর আহমেদ, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইউসুফসহ মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির শতাধিক নেতাকর্মী।
কর্মসূচিতে বক্তাগণ বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি জনআন্দোলনের নাম। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দলটি। বর্তমান জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বিএনপি সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করছে।
বক্তাগণ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃতি ও পরিবেশ বান্ধব উন্নয়নের পক্ষে। তাহার আদর্শ অনুসরণ করে বিএনপি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অ

1

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

2

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

3

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

4

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

5

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

6

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

7

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

8

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

9

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

10

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

11

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

12

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

13

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

14

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

15

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

16

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

17

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

18

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

19

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

20