জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনকে কেন্দ্র করে সরাইল -আশুগঞ্জ এখন সরগরম

মোহাম্মদ আলী মাস্টার।।

সরাইল ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ আলী মাস্টার। ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সরাইল-আশুগঞ্জ দুই উপজেলাকে নিয়ে  একটি সংসদীয়  আসন ব্রাহ্মণবাড়িয়া-২, এই আসনের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের আশায় রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে  মাঠ চষে বেড়াচ্ছেন।  এখনও অনেকে নির্বাচনী প্রচারে প্রকাশ্যে না  নামলেও ভেতরে-ভেতরে ভোটের প্রস্তুতি নিচ্ছেন, তবে এদের সংখ্যা খুবই নগন্য। এ ক্ষেত্রে বিএনপির মধ্যে প্রার্থীজট রয়েছে। তবে এই আসনে জামায়াত তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির  মধ্যে অনুষ্ঠিত হবে এমন ঘোষণার পর থেকেই এ আসনে নির্বাচনী হাওয়া জোরে শোরে বইতে শুরু করেছে। সরব হয়ে উঠেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের প্রার্থীরা। সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া অনুষ্ঠান, বিনিময়, দরিদ্র সহায়তা, লিফলেট বিতরণসহ নানা কৌশলে ভোটারদের মন জয় করতে ব্যাস্ত সময় পার করছে সম্ভাব্য প্রার্থীরা। এ আসনে বিএনপির রয়েছে সামাজিক ও দলীয় বিভাজন। তবে জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত।বিএনপি এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি। এই আসনে বিএনপির সম্ভাব্য ০৭ জন প্রার্থী নিজেদের জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে কয়েক মাস ধরে প্রচার চালাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই জোরেশোরে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সভা-সমাবেশ করছেন। মাঠ পর্যায়ে এই দুই দলের বাহিরে এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য দলের তেমন উল্লেখযোগ্য প্রচার এ আসনে লক্ষ্য করা যাচ্ছে না।এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী আছেন ৭ জন। তারা হলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ শামীম, কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রুন্টের সাধারণ সম্পাদক তরুন দে, সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ফরিদুল হুদার পুত্র ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডাঃ নাজমুল হোসেন বিপ্লব, কেন্দ্রীয় নেতা এহসানুল হক শিপন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ।এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে মনোনয়ন পাবেন মাও. মোবারক হোসাইন আকন্দ, জমিয়তে উলামায়ে ইসলাম দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাও. জুনায়েদ আল হাবিব। অন্যান্য দল থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওঃ নেসার আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওঃ মঈনুল ইসলাম খন্দকার ও সিপিবি থেকে মোজ্জাম্মেল পাঠানের নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। নির্বাচনী প্রচারণায় বিএনপি ও জামায়াতই সবচেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, তৃণমূল পর্যায়ে এই দুই দল দীর্ঘদিন ধরে কাঠামোগত সংগঠন ধরে রাখতে পেরেছে বলেই এত দ্রুত মাঠে নামতে পেরেছে। তাছাড়া নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জাতীয় পার্টি,  কিংবা এবি পার্টির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা চোখে পড়েনি। তবে জাতীয় পার্টি থেকে এবারও মনোনয়ন চাইবেন গত দু নির্বাচনে অংশ নেওয়া কেন্দ্রীয় নেতা আঃ হামিদ ভাসানী। এছাড়া ব্যাপক পোষ্টারিং করে যাচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাও. জুনায়েদ আল হাবীব। এ আসনের রাজনীতি মূলত বিএনপি ও জামায়াত ঘিরেই আবর্তিত হচ্ছে। রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হলেও মাঠপর্যায়ের তৎপরতায় এই দুই দলের সক্রিয়তা বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে দৃশ্যমান। নির্বাচনী তপসিল ঘোষণার পর যদি অন্য দলগুলো মাঠে নামে, তখন প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে জানিয়েছেন স্থানীয়রা।জামায়াত সরাইল উপজেলা সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান জাবেদ জানান, আমরা দলীয় ভাবে সকল কেন্দ্র ও ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন করে কাজ করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে আমরা জয়ী হব। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন- মনোনয়ন পাবার আগে যত বিভাজনই থাকুক শেষ পযন্ত যিনি দলের মনোনয়ন পাবে আমরা তার হয়ে কাজ করব, রাজনীতি মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। বিএনপি বড় দল। মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকবে, এটিই স্বাভাবিক। তবে দল যাকে মনোনয়ন দেবে সবাই তাঁর জন্য কাজ করবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি বিশ্বাস করি এটি গণমানুষের দল।সভা  সমাবেশে ব্যারিষ্টার রুমিন ফারহানা ও ডাঃ নাজমুল হুদা বিপ্লব প্রকাশ্যে বলছেন- একজন প্রার্থী হিসেবে নয়, বরং একজন কর্মী হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে অন্তরে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামকে ভালোবেসে এবং দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বকে বিশ্বাস করে পথ চলতে চাই।সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কাসেম বলেন, বিএনপি জয়ী হলে এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, স্কুল-কলেজসহ এলাকার অধিকাংশ কাঁচা রাস্তা পাকা করনের উন্নয়ন ব্যাপক উন্নয়ন করা হবে। নির্বাচনী এলাকা ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করবেন নেতারা। বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়ে গেছে।দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন এছাড়া গেজেট হলে বিজয়নগর উপজেলার আরও ৩ ইউনিয়ন যুক্ত হবে ফলে ২০ ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত হবে। এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯টি ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়ন। চূড়ান্ত ভোটার তালিকা  না হওয়ায় এখন পযন্ত (সরাইল-আশুগঞ্জ) এই সংসদীয় আসনের মোট ভোটার ৪লাখ ১ হাজার ৭২ জন। এর মধ্যে সরাইল উপজেলার মোট ভোটার সংখ্যা ২লাখ ৬৬ হাজার ৬০৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪২ হাজার ৩২৬ জন, মহিলা ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮ জন ও হিজরা ১জন। আশুগঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৬৯ জন ও মহিলা ভোটার ৬৮ হাজার ৩৯৮ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

1

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

2

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

3

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

4

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

5

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

6

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

7

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

8

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

9

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

10

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

11

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

12

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

13

কাহালুতে ইয়াবা সহ মাদক বিক্রেতা লিমনকে গ্রেফতার করেছে থানা

14

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ১ নেতার দল থেকে পদত্যাগ

15

পোরশায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনু

16

কোনো দল নিষিদ্ধ নয়, অপরাধীর শাস্তি চান তারেক রহমান

17

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

18

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

19

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

20