জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৫ আসনে বিএনপির গণজোয়ার আসবেই- উঠান বৈঠকে এস এম জাকারিয়া বাচ্চু

মোঃ মশিউর রহমান।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত দেশ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের হামিদপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির ২০১৮ সালের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এবং আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন,আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও যুবদলের সাবেক সহ-সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম।
সভাপতিত্ব করেন, জাহিদুল হক মন্ডল এবং সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহাফুজার রহমান মানিক। এছাড়া উপস্থিত ছিলেন, হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত আলী, হামিদপুর ইউনিয়নের আনোয়ারুল ইসলাম, এন্তাজুল হোসেন, আঃ সালাম, আনোয়ার, আসাদুজ্জামান বুলুসহ অনেকে।
এস এম জাকারিয়া বাচ্চু বলেন, গত এক বছর ধরে আমি পার্বতীপুর-ফুলবাড়ী নির্বাচনী আসনের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা, বাজার ও মাঠে ঘুরে ঘুরে কাজ করছি। আমার নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিচ্ছি। আমি আপনাদের সন্তান, তাই আপনাদের সহযোগিতা চাই। যদি আপনারা পাশে থাকেন তবে দিনাজপুর-৫ আসনে বিএনপির গণজোয়ার সৃষ্টি করতে পারব ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে নেতৃবৃন্দ বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আগামী দিনে পরিবর্তনের ধারা সৃষ্টি হবে। এ ধরনের উঠান বৈঠক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন তারা।দৈনিক জনতার খবর। দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মোঃ মশিউর রহমান।। তারিখ ঃ১৪/৯/২৫।মোবাইল ০১৭৭৪৭০০৪৬০

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

1

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

2

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

3

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

4

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

5

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

6

চট্টগ্রামের ,সাতকানিয়া গৃহবধূকে ,জোরপূর্বক বিষখাইয়ে ,শাশুড়

7

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

8

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে প্রতীক বরাদ্দ: মাঠে নামলেন আসলা

9

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

10

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

11

বাঞ্ছারামপুরে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন

12

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

13

লোহাগাড়ায় আতঙ্ক: জুলাই শহীদ ইশমামের বড়ভাই মুহিবকে লক্ষ্য করে

14

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

15

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

16

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

17

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

18

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

19

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

20