মোঃ রাশেদুল ইসলাম
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- সাজেদুল ইসলাম সবুজ, রঞ্জু মিয়া অপরপক্ষ মেহেদী হাসান রনি ও রাফি। পরে তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) উপজেলার শহিদ মিনার চত্বরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দ নিয়ে সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ অধিকাংশ বিল উত্তোলনও করেছেন। বৃহস্পতিবার সমন্বয়ক সবুজের আহব্বানে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিছু সংখ্যক সমন্বয়ক উপস্থিত হয়ে সবুজের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে প্রকল্প ও অর্থের বিষয় কথা বলে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান রনিসহ অনেকেই। এ বিষয় নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। উভয়ের মধ্যে বাকবিতন্ডতার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে সাজেদুল ইসলাম সবুজ জানান, কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সকল সমন্বয়কদের আলোচনা সভার জন্য শহিদ মিনার চত্বরে ডাকি। এ সময় ছাত্রদল, যুবদল ও বিএনপির কিছিু ছেলে রনজু ইসলাম এর সাথে তর্কে জড়ায় এবং আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা করে। 

মেহেদী হাসান রনি জানান, সবুজ বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ঠিকাদার ও চেয়ারম্যানদের কাছে চাপ দিয়ে বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেয়ার প্রমাণসহ তার কাছে জানতে চাইলে সে আমাদের ওপর অতির্কিতভাবে হামলা করে। 

রাফি জানায়, সবুজ বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নাম ভাঙিয়ে উপজেলায় প্রকল্প, নানা-অনিয়ম দুর্নীতি করে আসছে। সে যেনো নতুন করে কোন অনিয়ম দুর্নীতিসহ সুবিধা নিতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে।       

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয় এবং এখন পরিস্থিতি শান্ত। তবে এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

1

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

2

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

3

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

4

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

5

নোবিপ্রবিতে সাবেক ৪ শিক্ষার্থীসহ ২৩ জন শিক্ষক নিয়োগ

6

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

7

টাঙ্গাইল-৮ আসনে আচরণ বিধি লংঘনের অভিযোগে স্বতন্ত্রপ্রার্থীকে

8

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

9

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

10

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

11

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

12

গোপালপুরে বিসিডিএস এর হাদিরা ইউনিয়ন শাখা সম্মেলন-২০২৬ অনুষ্ঠ

13

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

14

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

15

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

16

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

17

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

18

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

19

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

20