জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দরিদ্রদের মাংস গেল কার পাতে

আব্দুল আলিম 
পাবনায় দরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস লুটপাটের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কিছু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে পাবনা সার্কিট হাউজ প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এতিমখানা ও মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দকৃত মাংস নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছিলেন জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী। স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা হাতেনাতে ধরা পড়েন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা তড়িঘড়ি করে মাংসের কার্টুন ফেলে স্থান ত্যাগ করেন।

সূত্র জানায়, বিদেশ থেকে আমদানিকৃত এক ট্রাক ভর্তি দুম্বার মাংস শুক্রবার রাতে পাবনায় পৌঁছায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) মাধ্যমে তালিকা তৈরি করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের কথা থাকলেও, এর একটি বড় অংশ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তথ্য অনুযায়ী, মোট ১৬টি কার্টুনে প্রায় ৩২০ কেজি দুম্বার মাংস ছিল। এর অধিকাংশই শনিবার দুপুরে সার্কিট হাউজে ভাগ-বাটোয়ারার সময় ধরা পড়ে।

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা প্রশাসক মফিজুল ইসলামকে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর হোসেন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

1

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

2

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

3

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

4

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

5

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

6

ভালো নেই রাজবাড়ী জেলা টিমের অন্যতম ফুটবলার লিওন

7

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

8

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

9

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

10

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

11

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

12

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

13

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

14

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যা

15

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

16

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

17

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

18

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

19

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

20