রবিউল বাপ্পী
প্রকাশঃ 18-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক্ষোভ

জুলাই বিপ্লবের প্রায় নয় মাস হতে চললেও আওয়ামী লীগ সরকারের সময়ের মিথ্যা রাজনৈতিক মামলাগুলো এখনও প্রত্যাহার না হওয়ায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।


শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজিজুর রহমান আজাদ এই ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, বর্তমানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে ১১ হাজারের অধিক রাজনৈতিক মামলা রয়েছে। মামলা সংক্রান্ত ইস্যু নিয়ে গত অক্টোবর মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে কেন্দ্রীয় সভাপতিসহ সাক্ষাৎ করা হয়। উনি কিছু সময়ের ব্যবধানে মামলাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেছিলেন। আরও বলেছিলেন ‘তোমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছো তোমাদের মুভ করতে যেন সমস্যা না হয়, সেজন্য তোমাদের নামে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলোর তালিকা পাঠাও দ্রুত সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা করে দেবো।’

তিনি আরও লেখেন, মামলার সলিউশন তো দূরের কথা, মামলা থাকার কারণে বিগত ৮ মাসে আমাকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় নাই। আমি নিজে আগারগাঁও, উত্তরা পাসপোর্ট অফিসে ৪ বার গিয়েছি বিষয়টি বোঝার চেষ্টা করেছি, জরুরত কতটা সেটাও খুলে বলেছি, তবুও কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়ে ফেব্রুয়ারি মাসে ২ বার কোর্টে দাঁড়িয়ে অর্ডার নিতে হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেসেজ এসেছে আপনার পাসপোর্ট রেডি টু ডেলিভারি। ভাবছি! আমাদের সাথে এমন আচরণ করা হলে জনসাধারণকে কিরূপ অভিজ্ঞতা ফেস করতে হচ্ছে তা আর বুঝতে বাকি থাকে না।

পোস্টে এই শিবির নেতার বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই বিকল্প কোনো পন্থায় যেতে পারিনি। আপনারা দায়িত্বশীলের চেয়ারে বসে সংস্কারের নামে যেভাবে নাগরিকদের মৌলিক অধিকার নষ্ট করছেন তাতে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটলে তার দায় কিন্তু শ্রদ্ধাভাজন উপদেষ্টাদের নিতে হবে। জাস্ট রিমাইন্ড দেওয়া দরকার মনে করলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

1

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

2

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

3

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

4

ছাতকে ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিম

5

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

6

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

7

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

8

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

9

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

10

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

11

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

12

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

13

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

14

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

15

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

16

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

17

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

18

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

19

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

20