জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

এ প্রজন্মের সেরা অভিনেত্রী কে, কাজল বললেন

গত শুক্রবার মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি মুক্তি উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে অভিনেত্রী দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার সেখানেই তিনি জানিয়েছেনআজকের প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের অবস্থান ঠিক কোথায় নতুনদের অভিনয়শৈলীচিন্তাভাবনা এবং নিজের মতো করে পথ তৈরির প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি তবে স্পষ্ট জানিয়ে দিলেননিজের মতো কাউকে তিনি আজও দেখেন না

এদিন কাজলের কাছে প্রশ্ন করা হয়আজকের কোনো অভিনেত্রী কি নব্বইয়ের দশকের কাজলকে মনে করিয়ে দেয়জবাবে কাজল বলেন, ‘আমি এটা বলতে পেরে খুব খুশি যে কেউ নেই

তবে অহংকারের জায়গা থেকে তিনি এটা বলেননি বরং কাজল মনে করেনএখনকার শিল্পীরা নিজেদের জন্য একেবারেই আলাদা এক জগৎ তৈরি করেছেন তাঁরা কারও পদাঙ্ক অনুসরণ করছেন না এবং করা উচিতও নয় তিনি মনে করেনসময় বদলে গেছে

কাজল মনে করেনআজকের তারকারা নিজেদের মতো করে ভাবছেন এটিকে স্বাগত জানিয়েছেন তিনি কাজল বলেনএখনকার শিল্পীরা নিজেদের পছন্দ-অপছন্দনিজের পরিচয় এমনকি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও অনেক বেশি পরিচ্ছন্ন

তাঁরা নিজেরাই ঠিক করে নিচ্ছেন কোন ছবি করবেনকোনটা নয় এবং তাঁরা নিজের পরিচয় নিয়েও অনেক বেশি সচেতন এটা কারও ছায়ায় তৈরি হয়নি বরং একেবারেই নিজস্ব

তবে বর্তমান সময়ের অভিনেত্রীদের কাজের প্রশংসা করেছেন কাজল আলিয়া ভাটের প্রতি কাজলের প্রশংসা ছিল সবচেয়ে স্পষ্ট কাজল বলেন, ‘আমি মনে করিআলিয়া নিজেকে অনেকটাই প্রমাণ করে ফেলেছে’ আলিয়া ভাটের অভিনয় যাত্রাকে বিশেষভাবে উল্লেখ করেন তিনি শিশুশিল্পী হিসেবে ‘সংঘর্ষ’ সিনেমায় উপস্থিতি থেকে শুরু করে ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘উড়তা পাঞ্জাব’, ‘গালি বয়’, ‘গাঙ্গুবাই’ পর্যন্ত একের পর এক চরিত্রে অভিনয় করে আলিয়া ভাট নিজের প্রতিভা  পরিপক্বতা উভয়ই প্রমাণ করেছেন এর সঙ্গে তিনি অনন্যাজাহ্নবী  সারার মতো অভিনেত্রীদের নামও উল্লেখ করেন

আজ শুক্রবার মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

1

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

2

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

3

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

4

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

5

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

6

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

7

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

8

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

9

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

10

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

11

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

13

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

14

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

15

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

16

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

17

গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষার ফলাফল

18

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

19

কুয়েতে রেলওয়ে স্টেশনের নকশার কাজ সম্পন্ন যাওয়া যাবে উপ সাগরী

20