শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হান্নান মাসউদের হলফনামায় মিথ্যা তথ্য, বাতিল হচ্ছে এমপি পদ

সংসদ সদস্য হান্নান মাসউদ নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। এই অপরাধে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা, প্রশ্ন করেন তিনি।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন রাশেদ খান।

তিনি বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ? সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হাতিয়ার এমপি হান্নান মাসউদ।

হান্নান মাসউদ তার আইনজীবীর পরামর্শে হলফনামায় অসত্য তথ্য দেন। এমপি হান্নান মাসউদ এবিষয়টি স্বীকার করেছেন বলে জানান রাশেদ খান।

তিনি বলেন, আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য (এমপি) পদ। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরপিওতে সন্নিবেশ করা হয়েছে।’

 

রাশেদ খান বলেন, আমি হান্নান মাসউদ সম্পর্কে অতীতে যেসব তথ্য দিয়েছি, তা সত্য না কি মিথ্যা, তা হান্নান মাসউদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করলেও উত্তর পাওয়া যায়। কিছুদিন আগে হান্নান মাসউদ দাবি করেছেন, সে তার সহধর্মিণীর সেমিস্টার ফি দিয়েছে মাহবুব ভাই নামক একজনের থেকে ধার করে।

আর নতুন বাড়ি করার জন্য ইট কিনেছে, কিন্তু ৩ লাখ টাকা এখনো বাকি! টাকার অভাবে শোধ করতে পারছেন না, একজন এমপি এতো গরিব, এতো সৎ! আহারে।

 

ফেসবুক স্ট্যাটাসের শেষে রাশেদ খান প্রশ্ন করেন, হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি?

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন