সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন কওমী মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বুধবার সোনারগাঁয়ের গোয়ালদী এলাকায় আয়োজিত এ সম্মেলনে কওমী শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় সোনারগাঁয়ের ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতী সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস রহমান মামুন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশরাফুল উলুম উলুকান্দি মাদরাসার সাধারণ সম্পাদক গাজী আনিসুর রহমান, কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উপদেষ্টা মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মহাসচিব মাওলানা আব্দুদ দাইয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রুহুল আমীন কাসেমী, সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন, মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মুফতী সাখাওয়াত উল্লাহ মুহিব, মুফতী আমজাদ হোসেন, মুফতী আবু সালেহ ও মুফতী সাব্বির হোসেনসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণের আহ্বান জানান তারা।
মহাসম্মেলনে কওমী শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন এবং মাদরাসা শিক্ষার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন