সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস সহ দুই অবৈধ মাংস ব্যবসায়িকে আটক করেছে কোস্ট গার্ড।
সুন্দরবনের নলিয়ানে কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে এই অবৈধ মাংস ব্যবসায়ীরা আটক হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দুয়ানির গেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটফোস্ট নলিয়ান কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। জব্দকৃত মাংস এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড এ ধরনের পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।


