সরাইলে মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযানে সরাইল উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৮টা ২০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সরাইল থানাধীন শাহবাজপুর বাজার এলাকায় বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের গেইট সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়কের ওপর তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালালে তার হেফাজত থেকে ৫ হাজার (৫,০০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত আসামির নাম মাসুদ আহমদ (৫০)
পিতা : মৃত তছির উদ্দিন
মাতা : হোসনেআরা বেগম
গ্রাম : কাপনা
ওয়ার্ড : ০৪ নং
ইউনিয়ন : খলাছড়া ইউনিয়ন পরিষদ
ডাকঘর : ঈদগাহ বাজার
থানা : জকিগঞ্জ
জেলা : সিলেট
উদ্ধারকৃত আলামত
অভিযানকালে আসামির কাছ থেকে উদ্ধার করা হয়—
ইয়াবা ট্যাবলেট : ৫,০০০ (পাঁচ হাজার) পিস
আইনগত ব্যবস্থা
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) জনাব রবিউল হাসনাত বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনের বক্তব্য
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এলাকাবাসী মাদকবিরোধী এই অভিযানে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন