বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর জালাল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর-২। তিনি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশগঠনের দর্শন আজও দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনামুল হক বাদল, সাবেক মেয়র ও সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা। সভাপতির বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তাঁর ভূমিকা এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব দক্ষিণ পৌর যুবদলের সভাপতি শোয়েব আহমেদ সরকার। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং