শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রেলওয়ের লাখ টাকার গাছ কাটা নিয়ে তোলপাড়, অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাংলাদেশ রেলওয়ের মূল্যবান গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজ-এর প্রিন্সিপালের বিরুদ্ধে রেলওয়ের জায়গায় থাকা ৭টি মূল্যবান গাছ কাটার।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে এর আওতাধীন আইডাব্লিউ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে কাটা গাছের গুড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি স্থানীয় একটি স’ মিল থেকে উদ্ধার করা হয় গাছের বিভিন্ন অংশ।
এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রেলওয়ের সম্পদ রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং