সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বাগেরহাটের রামপাল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৭ নম্বর পেড়িখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচ মাঝি (৪৫)। তিনি সাতপুকুরিয়া গ্রামের তৈয়েবুর রহমান মাঝির ছেলে। অপরজন রামপাল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন শেখ (৬২)। তিনি শ্রীকলস গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন