গতকাল ১৭ মে রবিবার বিকেল ৫ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার কর্মকর্তা লাউঞ্জে আসন্ন বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘আসন্ন শিক্ষা বাজেট: গণআকাঙ্ক্ষার প্রতিফলন হবে কি?’
শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, খুলনার পাটকল আন্দোলনের সংগঠক ও সাবেক ছাত্রনেতা জনার্দন দত্ত নান্টু।
উক্ত আলোচনায় তিনি বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। সর্বজনীন শিক্ষা নিশ্চিতের জন্য রাষ্ট্র অঙ্গিকারবদ্ধ। শিক্ষা নিয়ে শাসকগোষ্ঠীর দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটে রাষ্ট্রের শিক্ষানীতি ও জাতীয় শিক্ষা বাজেটে। কিন্তু প্রতিবছরই উপেক্ষিত হয় শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দের প্রয়োজনীয়তা। এদেশের প্রগতিশীল ছাত্র সংগঠনের দীর্ঘ দিনের দাবি ও ইউনেস্কোর ২৫ শতাংশ বরাদ্দের সুপারিশ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসদ,রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, এবং সদস্য সচিব সামসুল আলম ডন।
এছাড়াও আলোচনা করেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুস্মিতা মরিয়ম, সদস্য মিজানুর রহমান। আলোচনা সভায় প্রারম্ভিক বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রাবি শাখার সংগঠক রেজভি উদ্দীন। ছাত্র ফ্রন্ট, রাবি শাখার সংগঠক নুর নায়লা হাসান আবৃত্তি প্রমুখ।


