বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় আবৃত্তি চর্চা সম্প্রসারণে দিনব্যাপী কর্মশালা “কাব্য কথন” অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলায় আবৃত্তি চর্চা সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা “কাব্য কথন” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা শিল্পকলা একাডেমি। আবৃত্তি বিষয়ক নতুন শাখা চালুর উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় সাংস্কৃতিককর্মী ও আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। তিনি বলেন, আবৃত্তি মানুষের ভাষা, সাহিত্যবোধ ও সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করে। নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতির ধারায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী কর্মশালায় আবৃত্তির বিভিন্ন কৌশল, উচ্চারণ, উপস্থাপনা ও কবিতা পাঠের নানা দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা কর্মশালাকে ফলপ্রসূ ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে আবৃত্তি চর্চাকে আরও বেগবান করা হবে এবং উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমকে গতিশীল করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রায়পুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উপকূলীয় বিভিন্ন এলাকায় দীর্ঘদিন