শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মান্দায় অ্যাপের মাধ্যমে তেল বিতরণ শুরু, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান

নওগাঁর মান্দা উপজেলায় জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা আনতে অ্যাপভিত্তিক কার্যক্রম চালু করা হয়েছে। এর অংশ হিসেবে শাপলা ফিলিং স্টেশন এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬ ইং) থেকে শুরু হওয়া এই উদ্যোগে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে তেল সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। এতে করে অতিরিক্ত দামে তেল বিক্রি ও অবৈধ মজুদ রোধ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে, একই সঙ্গে সড়ক নিরাপত্তা জোরদারে অভিযানও শুরু হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ইতোমধ্যে বেশ কয়েকজন চালককে জরিমানা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিয়ম মেনে চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অ্যাপভিত্তিক তেল বিতরণ কার্যক্রম পুরো উপজেলায় ধীরে ধীরে সম্প্রসারণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং