মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে

শুক্রবার দিবাগত (২৪ এপ্রিল) রাত প্রায় ২টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতুল (৫) নামের ওই শিশুটি মারা যায়।
নিহত রাতুল শিবালয় উপজেলার উথলি গ্রামের আলী আজগরের ছেলে। এ ঘটনায় জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ জনে, যা জনস্বাস্থ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সিভিল সার্জন অফিসের ২৫ এপ্রিলর তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৩৩ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। একই সময়ে ১০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, আর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা হয়েছে ১৯১ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ৭০ জন রোগী ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা পর্যায়ে সিঙ্গাইর, সাটুরিয়া, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় রোগী শনাক্ত হলেও সবচেয়ে বেশি চাপ পড়ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি শিশুদের সুরক্ষায়

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, একদিনেই ৪৪৯ মামলা এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টায় ৪৪৯টি