মানারাত পাবলিক স্কুলে চারজন শিক্ষার্থীর পবিত্র আল-কুরআনের সবক গ্রহণ অনুষ্ঠান

মানারাত পাবলিক স্কুলে চার শিক্ষার্থীর পবিত্র আল-কুরআনের সবক গ্রহণ অনুষ্ঠিত হয় । অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মানারাত পাবলিক স্কুলে চারজন শিক্ষার্থীর পবিত্র আল-কুরআনের সবক গ্রহণ উপলক্ষে এক দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত পাবলিক স্কুলের সভাপতি জনাব সাইদুর রহমান সাইফ, প্রভাষক, সরকারি হাজী আসমত কলেজ, ভৈরব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মুফতি নুরে আলম সিদ্দিকী, মুহাদ্দিস, কমল মাদ্রাসা, ভৈরব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইকবাল হোসেন, প্রভাষক, রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব; জনাব মাওলানা হাফেজ আবু বক্কর সিদ্দিক, জনাব মাওলানা নুর মোহাম্মদ এবং জনাব মো. মুসা মিয়া। এদিন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ওয়াফিয়া ও নাফি, এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাফাল ও ইবরা সফলভাবে পবিত্র আল-কুরআনের সবক গ্রহণের সৌভাগ্য অর্জন করে। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি নুরে আলম সিদ্দিকী মানারাত পাবলিক স্কুলের শুদ্ধ কুরআন তিলাওয়াত, সুন্দর আরবি উচ্চারণ এবং মনোরম শিক্ষার পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত এ শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি ইকবাল হোসেন বলেন, পবিত্র আল-কুরআনের শিক্ষা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মানারাত পাবলিক স্কুলে কুরআনের শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বিত ব্যবস্থার প্রশংসা করে বলেন, এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে ভৈরবের শিক্ষা ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে জনাব সাইদুর রহমান সাইফ বলেন, মানারাত পাবলিক স্কুল শিশুদের নৈতিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধে আলোকিত আদর্শ মানুষ গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠান শেষে চার শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি ইলমে সমৃদ্ধ জীবন এবং দেশ-জাতির কল্যাণে কাজ করার তাওফিক কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন