মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবং উদ্বোধনী অনুষ্ঠানের স্মৃতিফলক উন্মোচন করেন।
এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ, অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পরে চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবন চালুর ফলে নিউরোসায়েন্স সংক্রান্ত জটিল রোগের চিকিৎসাসেবায় হাসপাতালের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানের স্মৃতি হিসেবে বৃক্ষরোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন