সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ৩টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের সাথে মাগুরা সাংবাদিক ইউনিয়ন, মাগুরা সাংবাদিক ফোরাম ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ-এর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং জেলা তথ্য অফিসার পাভেল দাস।সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তিনি জেলার উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকগণ মাগুরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, এই সভা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।সভায় বক্তব্য ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম, সহ-সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি নওয়াব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রেন্টু; মাগুরা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মিরাজ আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান; মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএন কামরুল ইসলাম, সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আলী আশরাফ, দপ্তর সম্পাদক মিলন খন্দকার এবং সাংবাদিক শামীম শরীফ।এছাড়াও আলোচনায় অংশ নেন প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিকুর রহমান শশী এবং দৈনিক বাংলাদেশ প্রেক্ষাপট-এর প্রকাশক ও সম্পাদক আব্দুল আজীজ।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক জনতার খবর-এর বিশেষ প্রতিনিধি সাদ্দাম হোসেন, আমাদের দিন পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন খন্দকার, বেসিক নিউজ ২৪-এর সদর রিপোর্টার জিয়াউর রহমান মুন, এশিয়া বাণী’র জেলা প্রতিনিধি পরিমল শীল, দৈনিক জনতা’র সুব্রত বিশ্বাস, দৈনিক জনবাণী’র একেএম মাজেদুল ইসলাম ইভান, দৈনিক গণজাগরণ-এর জিল্লুর রহমান, দৈনিক গণবার্তা’র জেলা প্রতিনিধি মঈনুর রহমান, দৈনিক শেয়ার বিজ-এর কাজী সাখাওয়াত হোসেন, আজকের জনবাণী’র আঃ জলিল, আজকের বসুন্ধরা’র হুমায়ুন কবির, সংবাদ দিগন্ত’র আলামিন, আজকের খবর-এর জেলা প্রতিনিধি প্রদীপ বিশ্বাস, দৈনিক সেন বাংলা’র স্টাফ রিপোর্টার মহিতোষ কুমার বিশ্বাস, বাংলাদেশ সমাচার-এর আবু হুরাইরা, দৈনিক সাতক্ষীরা সংবাদ-এর সুবীর কুমার ঘোষ, জনতার খবর-এর লক্ষন কুমার মন্ডল, যশোর বার্তা’র স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন, দৈনিক মানবজমিন ও দৈনিক বাংলা’র বাহারুল ইসলাম এবং পথের খবর-এর জেলা প্রতিনিধি উৎসব মিয়া প্রমুখ।সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মাগুরা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


