শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলব সেতুর ওপর অবৈধ দোকানপাট উচ্ছেদ, নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের অভিযান

চাঁদপুরের মতলব দক্ষিণে মতলব সেতুর ওপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের ভাসমান ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ জুন) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম ইশমামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সেতুর ওপর চটপটি, ফুচকা ও বিভিন্ন খাবারের দোকান বসানোর কারণে প্রতিদিন বিপুল সংখ্যক নারী-পুরুষ ও কিশোর-কিশোরীর সমাগম ঘটত। এতে সেতুর ওপর যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটত। সম্প্রতি গত ২ জুন সেতু এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের প্রাণহানির ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
অভিযানকালে সেতুর ওপর অবৈধভাবে স্থাপিত সকল ধরনের দোকানপাট অপসারণ করা হয়। এ সময় মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যরা এবং ক্লিন চাঁদপুর মতলব শাখার স্বেচ্ছাসেবকরা প্রশাসনকে সহযোগিতা করেন।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন, “মতলব সেতু একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সেতুর ওপর অবৈধভাবে দোকানপাট বসিয়ে জনসমাগম সৃষ্টি করায় যান চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছিল। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সেতুর ওপর কিংবা আশপাশে পুনরায় কেউ অবৈধভাবে দোকান স্থাপন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেতু ও আশপাশের এলাকায় নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের মতে, জনস্বার্থে গৃহীত এ পদক্ষেপ নিরাপদ সড়ক ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং