বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলব উত্তর থানার বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আটক ২০ কিশোর গ্যাং সদস্য

চাঁদপুর জেলার মতলব উত্তর থানার পুলিশ মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং ২০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে।
মঙ্গলবার  (১৬ জুন ২০২৬) মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর রবিউল হাসান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল জাবীর হোসাইন সানী-এর নেতৃত্বে মতলব উত্তর থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, এলাকায় কিশোর অপরাধ দমনে পরিচালিত অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মতলব উত্তর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সামাজিক অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে এবং অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছে।
পুলিশের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে মাদক ও কিশোর অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং