ভোলার চরফ্যাশন উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং পর্যায়ের বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষকে সহায়তা করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচির আওতায় আসতে পারবেন। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের পাইলটিং পর্যায়ে নির্বাচিত কিছু পরিবারকে এই কার্ড প্রদান করা হচ্ছে, যার মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


