ভৈরবে আমেরিকান প্রবাসী আব্দুল আউয়াল সিদ্দিকীকে সংবর্ধনা

কিশোরগঞ্জের ভৈরবে কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আমেরিকান প্রবাসী এবং ভৈরব সোসাইটি ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আউয়াল সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে বই ও স্কলারশিপের নগদ অর্থ বিতরণ করা হয়। বুধবার (১২ আগস্ট) ভৈরবের চণ্ডীবেরে অবস্থিত হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের মেহের মমতাজ মিলনায়তনে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী তূহা ইসলাম নিঝুম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আমেরিকান প্রবাসী আব্দুল আউয়াল সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর)-এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ টুটুল, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক ও নবপ্রতিষ্ঠিত আব্দুল আউয়াল সিদ্দিকী স্কলারশিপের চেয়ারম্যান মাহিন সিদ্দিকী, নরের ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, অতিথি রোজী সিদ্দিকী এবং হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সায়মা সাবরিনা। বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। বিশেষ করে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। এ সময় শিক্ষাক্ষেত্রে আব্দুল আউয়াল সিদ্দিকীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ এ সিদ্দিকী স্কলারশিপের (A. A. Siddiqui Scholarship) পক্ষ থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থী এবং ‘এ-প্লাস’ পাওয়া আরও দুই শিক্ষার্থীর মাঝে বই ও স্কলারশিপের নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যে এ স্কলারশিপ কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব ও হিসাবরক্ষক মুজিবুর রহমান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে সংবর্ধিত অতিথি আব্দুল আউয়াল সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন